ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ

    ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মোছা.খালেদা খাতুন রেখা’র বিরুদ্ধে  মিথ্যা বিভ্রান্তিমুলক তথ্যদিয়ে মানববন্ধন করার প্রতিবাদে কাউখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। 
     

    বৃহস্পতিবার (৯জুন) সকালে কাউখালী মুজিবচত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ জিয়াদ, নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম আউয়াল, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, প্রবীণ রাজনীতিবীদ এম.এ মোতালেব প্রমূখ। 

    সমাবেশে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা দায়িত্ব নেয়ার পর দক্ষতার সঙ্গে তা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিলে  মিশে ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি। তার মতো একজন গুণী ব্যক্তিত্বের নামে মিথ্যাচারে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। এসময় উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখার বিরুদ্ধে নানা ষড়ষন্ত্রের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

    প্রসঙ্গত, গত ৬জুন কাউখালী বাসষ্ট্যান্ড এলাকায় কাউখালীর সর্বস্তরের জনগনের ব্যানারে ইউএনও’র বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও সেচ্ছাচারিতা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করে
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ