ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

ইসির বরাদ্দ কমছে ২৬৫ কোটি টাকা

ইসির বরাদ্দ কমছে ২৬৫ কোটি টাকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দ কমেছে ২৬৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য এক হাজার ৫৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য উপস্থাপন করেন।

চলতি ২০২১-২০২২ সালের বাজেট প্রস্তাবনায় বরাদ্দ ধরা হয়েছিল ১ হাজার ৭২৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ১০ কোটি টাকা ও উন্নয়ন খাতে ছিল ৭১৮ কোটি টাকা।

তবে সংশোধনী বাজেটে আরও ৭৫ কোটি টাকা বেশি বরাদ্দ দিয়ে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল ১ হাজার ৮০৪ কোটি টাকা। এক্ষেত্রে পরিচালন খাতে বরাদ্দ দাঁড়ায় ১ হাজার ৩৬ কোটি টাকা ও উন্নয়ন খাতে বরাদ্দ দাঁড়ায় ৭৬৮ কোটি টাকা।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন আ হ ম মুস্তফা কামাল।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে এটি তার চতুর্থ বাজেট। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন