ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন
  • ভারত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরও  ৮ দিন

    ভারত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরও  ৮ দিন
    বেনাপোল স্থল বন্দর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে দেশটির সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানো হয়েছে। শনিবার (২২ মে) বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এ তথ্য জানান।

    তিনি বলেন, নতুন করে ৩১ মে (সোমবার) পর্যন্ত ৮ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে তাদের যাতায়াতে বাধা নেই। ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

    চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিন দেশে ফিরছেন অসংখ্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। গত ২৬ এপ্রিল (সোমবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত ভারত থেকে ফিরেছেন তিন হাজার ৩১৪ বাংলাদেশি। এরমধ্যে ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন ১৭ জন। ফেরত আসা যাত্রীদের বেনাপোল, ঝিকরগাছা, যশোরসহ পাশের বিভিন্ন জেলার হোটেল ও সরকারি নির্ধারিত জায়গায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর যারা করোনা আক্রান্ত হয়ে ফিরছেন বা দেশে ফিরে আক্রান্ত হচ্ছেন তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হচ্ছে।

    এর আগে প্রথম ধাপে গত ২৬ এপ্রিল (সোমবার) থেকে ৯ মে (রোববার) পর্যন্ত ১৪ দিনের নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৯ মে (রোববার) থেকে ২৩ মে (সোমবার) পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ