ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • উইলিয়ামসন করোনায় আক্রান্ত

    উইলিয়ামসন করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে আজ থেকে শুরু হতে যাওয়া নটিংহ্যাম টেস্টে তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড।

    উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। আর ডান হাতি এই ব্যাটসম্যানের বদলে দলে আনা হয়েছে হামিশ রাদারফোর্ডকে।

    করোনায় আক্রান্ত হওয়ার কারণে ইংল্যান্ডের নিয়মানুসারে তাকে আইসোলেশনে থাকতে হবে পাঁচ দিন। যে কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। তিন টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে বসলে সিরিজ খুইয়ে বসবে দলটি।

    এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এভাবে উইলিয়ামসনের ছিটকে যাওয়া নিয়ে দুঃখই ঝরল কোচ গ্যারি স্টিডের কণ্ঠে। বললেন, ‘গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কেনকে এভাবে হারালাম আমরা, বিষয়টা লজ্জার। আমরা তার জন্য দুঃখিত, আমরা জানি এই ম্যাচটা না খেলতে পেরে সে কতটা হতাশ।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ