ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মহানবী (সা:) কে কটূক্তির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল 

    মহানবী (সা:) কে কটূক্তির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের জঘন্যতম কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মোংলা উপজেলা ইমাম পরিষদ।

    শুক্রবার (১০জুন) বাদ জুম্মা ভারতে বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বাগেরহাটের মোংলায় এক বিক্ষোভ মিছিল বের করে মোংলা উপজেলা ইমাম পরিষদ। বিক্ষোভ মিছিলটি বিএলএস জামে থেকে শুরু হয়ে মোংলা বাজার প্রদক্ষিন করে প্যারাডাইস মোড়ে এসে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ রেজাউল করিম'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আঃ রহমান, মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও: তৈয়বুর রহমান, আলিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ রুহুল আমিন। 

    বক্তারা তাদের বক্তব্য বলেন, বিশ্ব নবী ও তার পরিবারকে সর্বোত্তম চরিত্রের সনদ প্রাদন করে মহান আল্লাহ পবিত্র কুরআন শরীফে আয়াত নাজিল করেছেন। যে নবী সমস্ত জিন ইনসানের জন্য উত্তম আদর্শের নমুনা, সেই নবীর চরিত্রে যারা দোষ তালাশ করে তারা পিতৃপরিচয়হীন। বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্য বিশ্ব মুসলিম উম্মাহ' র কলিজায় মারাত্মক ভাবে আঘাত হেনেছে। কোটি কোটি নবীপ্রেমিকের অন্তরকে ক্ষতবিক্ষত করেছে। এই অবস্থায় কোন ঈমানদার চুপ করে ঘরে বসে থাকতে পারে না। ইতিমধ্যেই মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি নেতাদের ইসলামের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য বিশ্বব্যাপী ধর্মীয় বিদ্বেষ উস্কে দিয়েছে। এ জঘন্য অপরাধের জন্য শুধু দল থেকে বহিষ্কার যথেষ্ট নয়। তাদের বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ভারতকে সমুচিত জবাব দিতে বাধ্য হবে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ