ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন উঠাতে গিয়ে যুবকের মৃত্যু 

    টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন উঠাতে গিয়ে যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা উঠাতে গিয়ে মৃত্যু হয়ছে এক যুবকের। শুক্রবার(১০ জুন) সকালে উপজেলার চকর্কীতি ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের লহালামারী গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত যুবক কামরুল হক (৩৬) উপজলোর চকর্কীতি ইউনিয়ন এর ৬ নম্বর ওর্য়াডের লহালামারী গ্রামের আবুল হোসেনের ছেলে।

    চকর্কীতি ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াড সদস্য শামীম রেজার উদৃতি দিয়ে চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান,, সকালে কামরুল হক তার নিজের কাঁচা টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। 

    এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি টয়লেেট পড়ে যায়।মোবাইল ফোনের কভারের সাথে কিছু টাকাও রাখা থাকায় টাকা ও ফোনটি দ্রুত উদ্ধার করতে গিয়ে টয়লেটের মধ্যে পড়ে যান। এসময় অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যান তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পারিবারিকভাবে লাশ দাফন করা হয়।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। মরদেহ দাফনের পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ