ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল

    মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাধারণ মানুষ। শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের সহস্রাধিক মুসল্লি এ কর্মসূচি পালন করে। 

     কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের এসে শেষ হয়। এসময় আশেপাশের এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা কর্মসূচিতে যোগ দেন।  

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ আরো অনেকে। 

    এসময় আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ