ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সাগরেই ফিরে গেল সেই ‘বিষধর’ সাপ

    সাগরেই ফিরে গেল সেই ‘বিষধর’ সাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকতে সম্প্রতি একটি বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে। পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো। সবমিলিয়ে সাপটি দেখতে যতোটা সুন্দর, ততোটাই নাকি বিষধর বলে জানিয়েছে প্রাণী বিশেষজ্ঞরা।

    ‘অদ্ভুত সুন্দর এমন মিহি হলুদের ছোঁয়া’ থাকায় জীবিত এ সাপ দেখতে খুবই সুন্দর। সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ট্যুরিজম পার্কের সামনে এ সাপটিকে প্রথমে দেখতে পায় জেলেরা।

    পরে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, গত বুধবার (৮ জুন) সকালে সমুদ্রের জোয়ারে সাপটি তীরে ভেসে আসে। আবার জোয়ারের সময় সমুদ্রে চলে গেছে। এর পর আর এটিকে দেখা যায়নি।
     
    আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর  সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থ বিষধর। এটির বৈজ্ঞানিক নাম হাইড্রোফিস প্লাটুরাস। এ সাপ সচরাচর দেখা যায়না।

    ২০২০- ২১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রজাতির দু’টি সাপ দেখতে পাওয়া যায় বলে জানিয়েছেন ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর  এই সহযোগী গবেষক। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ