ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ভারতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ২

    ভারতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের মহানবিকে (সা) নিয়ে অবমাননাকর মন্তব্যের পর থেকেই উত্তাল হয়ে রয়েছে ভারত। তাদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার থেকে দেশটির নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে। এসময় রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। জানা গেছে, এই সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

    সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ জানান, পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নেয়া দুই ব্যক্তি মারা গেছেন। এছাড়া আহত অন্য ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, শুক্রবার ডেইলি মার্কেটের কাছে রাঁচি মূল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মুসলিম। এসময় তাদের প্রতিহত করতে পুলিশ গুলি চালালে অন্তত ২ জন নিহত এবং ১০ জনের বেশি গুরুতর আহত হন।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, হনুমান মন্দিরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু লোক উল্টো পাথর ছুড়তে শুরু করে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় সংঘর্ষে সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র কুমার ঝা গুরুতর আহত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ