ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

    মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুরে ঘটা করে ওই স্কুল ছাত্রীর বিয়ে অয়োজন করলে সাপলেজা ইউনিয়ন অপরাজিতা ইউনিট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর ও কনে পক্ষকে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় নিয়ে আসে।  

    জানা গেছে, উপজেলার জে.কে ভাইজোড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও কচুবাড়িয়া গ্রামের মাসুম বেপারীর কন্যাকে (১৩) একই উপজেলার সূর্যমনি গ্রামের চান মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২২) সাথে পারিবারিকভাবে বিয়ে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করে। পরে স্থানীয়রা বিষয়টি সাপলেজা ইউনিয়ন অপরাজিতা ইউনিটকে অবহিত করলে তারা প্রশাসনকে অবহিত করেন।  

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল জানান, খবর পেয়ে থানা পুলিশের মাধ্যমে উভয় পক্ষকে মহিলা বিষয়ক কার্যালয় নিয়ে আসা হয়। পরে মেয়ের প্রাপ্ত বয়স না হওয়ায় পর্যন্ত বিয়ে দিবে না মর্মে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ