ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ 

    মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিস্কৃত নেতা নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসুল্লিরা। 

    শনিবার (১১জুন) সকালে উপজেলার সাতকাছিমা আরাবিয়া মাদরাসা মাঠ থেকে স্থানীয় হাজারো মুসল্লি  উপজেলা পরিষদের  সামনে জড়ো হয়ে  এ কর্মসূচি পালন করেন।

    মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সাতকাছিমা মাদরাসর শিক্ষক মাওলানা ফেরদাউস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন মুফতি ওবাইদুল্লাহ, আবুল বাশার নাসেরী, মুফতি এখলাছুর রহমান, মাও রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান নান্নু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. আবু হাসান খান, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক আলহাজ মাওলানা  মো. রফিকুল ইসলাম প্রমুখ ।

    এ সময় তারা অভিযোগ করে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে বিরূপ মন্তব্য করায় ভারত সরকার তাদের বিরুদ্ধে মামলা সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এছাড়া বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু একটি মুসলিম দেশ হয়েও, এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনার বিরুদ্ধে কোন বিবৃতি দেওয়া হয়নি যা খুবই দুঃখজনক। আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ