ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপ‍াড়ায়  নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

    কলাপ‍াড়ায়  নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর সুমন খানের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে খাপড়াভাঙ্গা নদীর মধুখালী শাখা নদের সাউদের ভাড়ানি খাল থেকে তার লাশটি উদ্ধার করে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে আসে।

    নিহতের স্বজনরা জানান, কলাপাড়া টিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে সুমন খান কয়েক দিন আগে স্ত্রী ও  আড়াই বছরের সন্তান তাসিনকে নিয়ে মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে শ্বশুর আলাম সিকদারের বাড়িতে বেড়াতে যান।

    শুক্রবার সকাল ৯টার পর মইয়া জাল নিয়ে বাড়ির পাশে সাউদের ভাড়ানি খালে একা মাছ ধরতে যান। সাড়ে ১১টা পর্যন্ত তিনি মাছ ধরেন। এরপর থেকে নিখোঁজ হন তিনি। পরে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি খালের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানোর পর দুপুরে খালে ভাটার টান দিলে লাশ ভেসে উঠে। 

    কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াশ হোসেন জানান, পটুয়াখালী থেকে আসা তিনজন ডুবুরির সঙ্গে স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ অপারেশনে তারা নিহতের লাশ উদ্ধার করেছেন। লাশের সঙ্গে তার মাঝায় বাঁধা একটি মাছের ব্যাগ পাওয়া গেছে।

    কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ