ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৬ বছর পর ভোলা জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ৬ বছর পর ভোলা জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি, আব্দুল মমিন টুলুকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

    শনিবার বিকেলে ভোলা জেলা স্কুল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিকেট ও কাউন্সিলের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা কর হয়। এ কমিটি আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেবেন। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মন্ত্রী পদমর্যাদার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।

    প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

    সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদশে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী, কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের  সংসদ সদস্য আলী আজম মুকুল প্রমুখ। 

    প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। উল্লেখ্য, নবনির্বাচিত এ কমিটির সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা পূর্বের কমিটির সভাপতি ছিলেন। জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মমিন টুলু পূর্বের কমিটির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ