ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • পটুয়াখালীতে নারী মাদক ব্যবসায়ী আটক

    পটুয়াখালীতে নারী মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ইয়াব-হেরোইনসহ অনামিকা তালুকদার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

    শনিবার দুপুরে শহরের নবাবপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ৫০ পিস ইয়াবা, ৩৪ পুরিয়া হেরোইন, লক্ষাধিক টাকা, ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

    পটুয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নবাবপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হীরা তালুকদারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ পিচ ইয়াবা, ৩৪ পুরিয়া হিরোইন (৬ গ্রাম), মাদক বিক্রির নগদ ১ লক্ষ ১১ হাজার ১১৭ টাকা ও ৪ টি মোবাইল সেটসহ হীরা তালুকদারের স্ত্রী অনামিকা তালুকদারকে আটক করা হয়। 

    ওসি আরও জানান, হীরা তালুকদার ভারতে থাকায় তার স্ত্রী অনামিকা তালুকদার তার স্বামীর মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ