ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

করোনায় আক্রান্ত আইনমন্ত্রী

করোনায় আক্রান্ত আইনমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৯ জুন) মন্ত্রীর করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। 

হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া মন্ত্রীর অন্য কোনো জটিলতা নেই বলে জানান মো. রেজাউল করিম।

দেশে করোনার সবশেষ চিত্র

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৬ জনে। শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন