ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নাজিরপুরে দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

    নাজিরপুরে দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে দুই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টপাল্টি অভিযোগ পাওয়া গেছে।  

    জানা গেছে, উপজেলার দেউলবাড়ি দোবরা ও কলারদোয়ানিয়া ওই দুই ইউনিয়নে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এর মধ্যে দেউলবাড়ি দোবরা ইউনিয়নে তিনজন চেয়ারম্যান, ৩১ জন সাধারণ মেম্বার, ১০ জন সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী এবং কলারদোয়ানিয়া ইউনিয়নের আটজন চেয়ারম্যান, ৩২ সাধারণ মেম্বার ও ৯ জন সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
    উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মো. ওলিউল্লাহ জানান, তার প্রতিদ্বন্দ্বী আনারস প্র্র্রতীকের জিএম মিজানুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের এফএম রফিকুল আলম (বাবুল) অধিক রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণাসহ তার বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যাচার করছেন।  

    তবে এমন অভিযোগ অস্বীকার করে তারা জানান, নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মো. ওয়ালিউল্লাহ নিয়মিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন।  

    ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এফএম রফিকুল আলম (বাবুল) জানান, একজন চেয়ারম্যান প্রার্থীর তিনটি নির্বাচনী প্রচারণার অফিস থাকার অনুমতি থাকলেও নৌকার প্রার্থী মাস্টার মো. ওয়ালিউল্লাহ আচরণবিধি লঙ্ঘন করে নয়টি অফিস করেছেন।

    এছাড়া ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আব্দুস সালামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ প্রার্থীদের কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

    উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফুটবল মার্কার মো. রুহুল আমীন জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল মার্কার মো. মনিরুজ্জামান অধিক রাত পর্যন্ত প্রচারণাসহ ভোটারদের হুমকি দিচ্ছেন।

    এ বিষয়ে অভিযুক্ত মেম্বার প্রার্থী মো. মনিরুজ্জামান বলেন, ওই প্রার্থী তার নিশ্চিত পরাজয় ভেবে আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার
    করছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, ওই দুই ইউনিয়নের প্রার্থীরা যাতে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য নিয়মিত টহল টিম রয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ প্রক্রিয়া চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ