ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ১০ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন

    ১০ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ১০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ।

    চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধের প্রথম ১০০ দিনে অর্থাৎ গত ৩ জুন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন, এমন এক প্রশ্নের জবাবে এ বিবরণ দেন ওলেক্সি। খবর বিবিসির।

    জানা যায়, যুদ্ধে প্রতিদিন প্রায় ১০০ জন করে সেনা হারাচ্ছে ইউক্রেন। একইসাথে আহত হচ্ছেন আরও শতাধিক।

    চলমান সংঘাতে রাশিয়ার ক্ষতির পরিমাণ ইউক্রেনের চেয়ে কয়েকগুণ বেশি। যুদ্ধে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেন ওলেক্সি। অন্যদিকে ব্রিটিশ গোয়েন্দাদের অনুমান, নিহত রুশ সেনার সংখ্যা ১৫ হাজারের বেশি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ