ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • মামলা থেকে রেহাই পেলেন রোনালদো

    মামলা থেকে রেহাই পেলেন রোনালদো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দায়ের করা ধর্ষণ মামলার অবশেষে নিষ্পত্তি হয়েছে। মামলাটি থেকে পুরোপুরি মুক্তি পেলেন পর্তুগিজ তারকা। বিবিসির সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচারক রোনালদোর প্রতিপক্ষের আইনজীবীর আনা তথ্যে ভুয়া ও সাজানো পেয়েছেন।

    ঘটনাটি মূলত ২০০৯ সালে, বাদী ক্যাথরিন মায়োরগা অভিযোগ করেন সেবার লাস ভেগাসে এক হোটেলে রোনালদো তাকে ধর্ষণ করেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড জানান, দুজনের সম্মতিতেই তারা শারীরিক সম্পর্কে জড়ান। কিন্তু এই ঘটনার পর ক্যাথরিন মামলার হুমকি দিলে মীমাংসা জন্য রোনালদো তাকে ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দেন।

    ২০১৮ সালে আবারও অভিযোগ তোলেন ক্যাথরিন। সে বছর আগস্টে এ বিষয়ে আইনী তদন্ত শুরু হয়। তবে রোনালদোর আইনজীবীরা জানান, মামলার কোনো ভিত্তি নেই এবং রোনালদোকে কারণ ছাড়াই হয়রানি করা হচ্ছে। শেষ পর্যন্ত এটিই সত্য প্রমাণিত হলো।

    শুক্রবার এই ধর্ষণ মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেয়েছেন রোনালদো। চাইলেও পুনরায় মামলা করতে পারবেন না ক্যাথরিন মায়োরগা নামের সেই নারী। পাশাপাশি রোনালদোর সঙ্গে করা খারাপ আচরণের কারণে শাস্তির মুখে পড়তে হবে ক্যাথরিনের আইনজীবী লেজল মার্ক স্টোভালকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ