ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

দ্বিতীয় ধাপের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

দ্বিতীয় ধাপের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। দ্বিতীয় ধাপের এ হালনাগাদ কার্যক্রম চলবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত।

ইসি সূত্রে জানা যায়, এই ধাপে রাজধানীর তিনটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। উত্তরা, মতিঝিল ও রমনা এলাকার তথ্য দ্বিতীয় ধাপে নেয়া হবে।

এর আগে গত ২০মে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। প্রথম ধাপেও ১৪০টি উপজেলায় কর্মসূচি হাতে নেয়া হয়েছিলো। এ বছরের ২০নভেম্বর পর্যন্ত মোট চার ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, এবারের হালনাগাদ কার্যক্রমে ভোটার বৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ৮৪ লাখ ৯৬ হাজার ৫২৬ জন ব্যক্তিকে হালনাগাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি। এবারও গতবারের মতো তিন বছরের তথ্য একসঙ্গে নেয়া হচ্ছে। এক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে যাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল ২০১৯ সালে। সে সময় ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের তথ্য নেয়া হয়েছিল। সে সময়ও তিন বছরের তথ্য একসঙ্গে নেয়া হয়েছিলো।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন