ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • জমি লিখে না দেওয়ায় মাকে নির্যাতন

    জমি লিখে না দেওয়ায় মাকে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরে জমি লিখে না দেওয়ায় জহুরা বেগম (৮০) নামে এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে। রোববার (১৩ জুন) সকালে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল ফকিরপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।

    তার নিজ বাড়িতে বড় ছেলে জামাল ও জামালের স্ত্রী রাশেদা বেগম তাকে মারধর করেন। এ সময় তার ছোট ছেলে নুরুল ইসলাম ও ছানোয়ার হোসেন বাধা দিলে তাদেরও প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা।

    জহুরা বেগম অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরেই জামাল ও জামালের স্ত্রী জমি লিখে নেওয়ার জন্য তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। এছাড়া নাতি রাসেল এবং রকিও তাকে প্রায়ই মারধর করেন। এ জন্য এলাকায় বিভিন্ন সময় শালিস বৈঠক হয়েছে। তার জমিতে ধান চাষ করেও তাকে খাবার দেন না জামাল। ছোট ছেলে-মেয়েরাই তার ভরণপোষণ করান।

    অভিযুক্ত জামাল জানান, তার মা ছোট দুই ছেলে, দুই মেয়েকে সব জমি লিখে দিয়েছেন।

    মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন, জহুরা বেগমকে মারধর ও ভরণপোষণ নিয়ে ইউনিয়ন পরিষদে কিছুদিন আগেও শালিশ করা হয়েছে। কিন্তু জামাল এসবের কিছু মানেন না।

    জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনায় রাতে থানায় লোকজন এসে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ