ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের জঘন্যতম কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে
ভোলা পপলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৩ ই জুন) সকাল ১১ টায় ভারতে বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে , এ সময় তাহারা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসি দাবি করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বোরহানউদ্দিন পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ভোলা পলিটেকনেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে এসে শেষ হয় ।
এ সময় উপস্থিত ছাত্ররা বলেন, বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্য বিশ্ব মুসলিম উম্মাহ’র কলিজায় মারাত্মক ভাবে আঘাত হেনেছে। কোটি কোটি নবী প্রেমিকের অন্তরকে ক্ষতবিক্ষত করেছে। এই অবস্থায় কোন ঈমানদার চুপ করে ঘরে বসে থাকতে পারে না।
ইতিমধ্যেই মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি নেতাদের ইসলামের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য বিশ্বব্যাপী ধর্মীয় বিদ্বেষ উস্কে দিয়েছে। এ জঘন্য অপরাধের জন্য শুধু দল থেকে বহিষ্কার যথেষ্ট নয়। তাদের বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ সময় তাহারা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসি দাবি করে। অন্যথায় মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ভারতকে সমুচিত জবাব দিতে বাধ্য হবে।
এমইউআর