ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মোংলায় রোভিং সেমিনার অনুষ্ঠিত

    মোংলায় রোভিং সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দিনব্যাপী ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (১২ জুন) উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার'র সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

    বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম উপস্থিথ ছিলেন।

    বক্তারা বলেন, কৃষিক্ষেত্রে আবহাওয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আবহাওয়ার গতিবিধি বুঝে কৃষকেরা চাষাবাদ করতে পারেন, তাহলে বেশি লাভ করা সম্ভব। ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে কৃষকরা বর্তমানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে চাষ করতে পারছে। এছাড়া কৃষিক্ষেত্র আরও সহজলভ্য করতে যাবতীয় কৃষি সরাঞ্জম সরবরাহ করা হচ্ছে।

    এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ