ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ সমাপ্ত

    মঠবাড়িয়ায় জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ সমাপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর মূল শুমারির জন্য ৬০১জন গণনাকর্মী ও ১০৩ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ১০টি প্রশিক্ষণ কেন্দ্র করে একাধিক ব্যাচের মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

    রোববার (১২ জুন ) উপজেলা রিসোর্স সেন্টারে চার দিনব্যাপী দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হয়। এর আগে গত ৪ জুন থেকে ৭জুন বিভিন্ন কেন্দ্রের প্রথম ব্যাচের চার দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়। দুই পর্বের প্রশিক্ষণপ্রাপ্ত সুপারভাইজার যাদের অধীনে ৬০১ জন গণনাকর্মী ডিজিটাল ট্যাব হাতে নিয়ে সময়ের অপেক্ষায় রয়েছেন। আগামী (১৫-২১) জুন মূল জনশুমারি সপ্তাহ শুরু হলে একাধারে সাতদিন ব্যাপি গৃহগণনা কারীগণ বাড়ী বাড়ী গিয়ে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার কাজ করবেন বলে অফিস সূত্রে জানা যায়।

    প্রশিক্ষণ শেষে সুপারভাইজার ও গণনাকারীদের প্রতিদিন ৪০০ টাকা করে মোট ১ হাজার ৬০০টাকা জনপ্রতি দেওয়া হয়েছে। এ ছাড়া গণনাকারীদের মাঠ পর্যায়ের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য তাদের হাতে বিভিন্ন উপকরন যেমন- একটি করে ডিজিটাল ট্যাবলয়েড ফোন, জনশুমারীর লোগো সম্ভলিত ড্রেস, ছাতা, ব্যাগ, নির্দেশিকা সহায়ক বই, খাতা, কলম, হাউজহোল্ড স্টিকার, মার্কার কলম, আইডি কার্ড ও গণনার সহায়ক ম্যাপ তুলে দেওয়া হয়। 

    উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, শুমারি সপ্তাহের কাজ শেষ হলে সুপারভাইজারগণ ১১ হাজার টাকা ও গণনাকারীগণ ১০ হাজার ৫০০ টাকা করে এককালিন সম্মানি ভাতা পাবেন।

    উ‌ল্লেখ‌্য, প্রতি ১০ বছর পরপর জনসংখ্যার সঠিক হিসাব পেতে এ ধরনের শুমারি করা হয়। এবারই প্রথম ডি‌জিটাল পদ্ধ‌তি‌তে জনশুমারি ও গৃহগণনা হ‌তে যা‌চ্ছে। আগামী (১৫-২১) জুন পর্যন্ত এক‌যো‌গে দেশব‌্যাপি এই শুমারি চল‌বে। এটি বাংলাদেশের ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা (বর্তমানে জনশুমারি ও গৃহগণনা)। এর আগে ২০১১ সালের মার্চে দেশের পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। পঞ্চম আদমশুমারিতে দেশের জনসংখ্যা পাওয়া যায় - ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ