ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

উপবৃত্তির অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

উপবৃত্তির অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গত ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে প্রেরণের কাজ অতি শিগগিরই শুরু হচ্ছে।

টাকা উত্তোলনের ক্ষেত্রে সুবিধাভোগী অভিভাবকগণ কোনো রকম ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার যাতে না হন সে জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিভাবকদের নিম্নোক্ত নির্দেশনা দিয়েছেন-

# নগদ একাউন্টটি (যেটি ২০২০-২১ অর্থবছরে খোলা হয়েছিলো) সচল এবং পিন রিসেট করে গোপন রাখতে হবে।

# একাউন্ড হোল্ডার/সুবিধাভোগী কোনো অবস্থায়ই তার পিন নম্বর অন্যের সাথে শেয়ার করবে না।

# অভিভাবক তার নগদ একাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখবেন এবং মেসেজ দেখবেন। সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশ আউট করবেন।

# সুবিধাভোগীর মোবাইল অথবা সিমকার্ড হারিয়ে গেলে বা একাউন্ট হ্যাক হয়ে থাকল তা দ্রুত বন্ধ করে সিম কার্ড পরিবর্তনের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জানাতে হবে।

# যে কোনো সমস্যায় অভিভাবক/সুবিধাভোগী সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন