ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আগামী নির্বাচনে কারচুপি করতে পরিকল্পনা করছে নওয়াজের দল: ইমরান

    আগামী নির্বাচনে কারচুপি করতে পরিকল্পনা করছে নওয়াজের দল: ইমরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান অভিযোগ করেছেন, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং শীর্ষ নির্বাচন নজরদারি প্রতিষ্ঠান আগামী সাধারণ নির্বাচনে কারচুপি করতে কাজ করছে। 

    সোমবার ইসলামাবাদে কৃষকদের এক সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন হামজা শেহবাজ এবং মরিয়ম নওয়াজের কাছ থেকে নির্দেশনা পেয়েছে… তারা আগামী নির্বাচন কারচুপির পরিকল্পনা করছে। সোমবার এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন। 

    পিটিআই প্রধান আবারও দেশটির প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পিএমএল-এন এর তাবেদারি অভিযোগ করেন। এ সময় তিনি স্বচ্চ নির্বাচনে জন্য প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। 

    এ ছাড়া আগাম নির্বাচনের সম্ভাব্যতার ইঙ্গিত করে তিনি জানান, তিনি আশা করছেন খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

    দেশে চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি আবারও অভিযোগ করেন, শাসন পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং রাশিয়ার কাছ থেকে ছাড়মূল্যে তেল কেনার সাহস এই সরকারের নেই। 

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও ভারত ছাড়মূল্যে রাশিয়ার কাছ থেক তেল ও অস্ত্র কিনছে, কিন্তু এই আজ্ঞাবহ সরকারের তেল কেনার অনুমতি নেই। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ