ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া

    বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেরুকে কাঁদিয়ে ৩১ তম দল হিসেবে আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করলো অস্ট্রেলিয়া। আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে গড়ানো ম্যাচের সুবাদে এ নিয়ে টানা পঞ্চম বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে ক্যাঙ্গারুরা। কাতার বিশ্বকাপে গ্রুপ ডি-তে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।

    কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষমেশ বিশ্বকাপে যাওয়ার ভাগ্য নির্ধারিত হলো টাইব্রেকারে। টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেলো অস্ট্রেলিয়া।

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে জিতিয়ে আনার নায়ক তাদের ৩৩ বছর বয়সী পেনাল্টি বিশেষজ্ঞখ্যাত গোলরক্ষক রেডমেইন। টাইব্রেকারের শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। তাদের প্রথম শট থেকেই গোল করতে ব‍্যর্থ হন মার্টিন বয়েল। তবে তারপর টানা পাঁচটি শটই জালে জড়ান অস্ট্রেলিয়ানরা।

    পেরুর প্রথম দুটি শট থেকে গোল হলেও তৃতীয় শটে এসে রেডমেইনের সামনে আটকে যান ডিফেন্ডার লুইস আদভিনকুলা। এরপর পেরুর আরও একটি শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে নেনে রেডমেইন। খেলা শেষ হওয়ার মাত্র মিনিট তিনেক আগে নিয়মিত গোলরক্ষক ম্যাথিউ রায়ানের বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ। কোচের আস্থার প্রতিদান কি দারুণভাবেই না দিলেন রেডমেইন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ