চরফ্যাশনে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৯নং চরমানিকা ইউনিয়নে নিবন্ধিত ১ হাজার ৯শ ২৭ জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার চর মানিকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রম শুরু করেন চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার তুষারকান্তি দে সহ স্থানীয় ইউপি সদস্যরা।
চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার জানান, চাল গুলো সুষ্ঠ ও সুন্দরভাবে জেলে সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, উপজেলার চর মানিকা ইউনিয়নে ১ হাজার ৯শ ২৭ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকায় ৯নং চর মানিকা ইউনিয়নে সরকারী ভাবে ১হাজার ৯শ ২৭জন জেলে পরিবারকে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়ছে ।
এইচকেআর