ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পটুয়াখালীর ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

    পটুয়াখালীর ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকাল ৮টায় ভোট কেন্দ্রগুলোতে ঘণ্টা বাজিয়ে ভোটগ্রহণ শুরুর বিষয়ে জানান দেয়া হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবার পটুয়াখালীর সকল ইউনিয়নেই ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

    পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান জানান, ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৭ জন, ২৯১ জন সদস্য ও ১০১ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

    ৮টি ইউনিয়নের ৮২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৪৪৯ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ৫৫ হাজার ৯০৩ ও মহিলা ৫৩ হাজার ৩৪৬ জন।

    এর মধ্যে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ১২ হাজার ৬৪৩ জন, জৈনকাঠী ইউনিয়নে ১৫ হাজার ২৩৯ জন, ইটবাড়িয়া ইউনিয়নে ২০ হাজার ৫৮৪ জন, লাউকাঠি ইউনিয়নে ১৩ হাজার ৭২৯ জন ও মৌকরন ইউনিয়নে ১০ হাজার ৮৬৫ জন ভোটার এবং কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নে ১৭ হাজার ৯৮৭ জন, ধূলাসার ইউনিয়নে ১৪ হাজার ২৮৮ জন ও দশমিনার চরবোরহান ইউনিয়নে ৪ হাজার ১৬১ জন ভোটার রয়েছে।

    এদিকে, নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন। এ ছাড়া তিনটি ভোট কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ