ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভোটগ্রহণে কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হয়েছে: ডিআইজি

    ভোটগ্রহণে কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হয়েছে: ডিআইজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, সংশ্লিষ্টদের খামখেয়ালিপনায় ভোটগ্রহণে কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। তারা এখানে ভোটারদের শিখিয়ে দিচ্ছে, এজন্য কিছুটা সময় লাগছে।

    নির্বাচন সংশ্লিষ্টরা চাইলে দ্রুত ভোট সম্পন্ন করতে পারে। সেক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল হতে হবে।

    বুধবার (১৫ জুন) দুপুরে পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি একথা বলেন।

    তিনি বলেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  

    সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এদিকে পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত তিনজনকে জরিমানা করা হয়েছে।  

    বুধবার (১৫ জুন) দুপুরে কলাপাড়া উপজেলা লতাচাপলি ইউনিয়নে দুই জন এবং সদর উপজেলার কালিকাপুরে একজনকে জরিমানা করা হয়।  

    জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুড়া আশ্রায়ন ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই বহিরাগতকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

    পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশের দায়ে রাফসান (২২) নামে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ