ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পটুয়াখালীতে ছয় হাজার টাকার দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

    পটুয়াখালীতে ছয় হাজার টাকার দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ৬ হাজার টাকা নিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। 

    মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রামে হওয়া এ সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

    লাঠিসোটা নিয়ে করা প্রায় ঘন্টাব্যাপী আহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন - ইউপি সদস্য ইলিয়াস গাজী, মিরাজ গাজী, নাজমুল, অপু,কবির, কাওসার, মহব্বত, দেলোয়ার ও নূর মিয়া।

    জানা গেছে, গত শুক্রবার মৌডুবির বাইলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শফি পাওনা টাকা চাওয়ায় স্থানীয় মটরসাইকেলচালক নূর মিয়ার হাতে লাঞ্ছিত হয়। পরে বিষয়টি ওই শিক্ষক লিখিতভাবে মৌডুবি ইউপি চেয়ারম্যানকে জানায়।

    স্থানীয় লোকজন ও প্রতক্ষদর্শীরা জানায়, তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে মৌডুবির মাঝের দেওর গ্রামে শিক্ষক গাজী শফির ভাই মৌডুবি ইউপির ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ইলিয়াস গাজীর লোকজনের সঙ্গে ওই মটরসাইকেল চালক নূর মিয়ার লোকজন সংঘর্ষে জড়ায়। 

    আহত ইউপি সদস্য ইলিয়াস গাজী বলেন, ‘আমার ভাই ধারের পাওনা টাকা চাওয়ায় নূর মিয়া তাকে লাঞ্ছিত করে। বিষয়টি লিখিতভাবে চেয়ারম্যানকে জানানো হয়। কিন্তু তিনি ঘটনার কয়েকদিন হলেও কোন সালিশ মিমংসা করেননি। উল্টো নূর মিয়া লোকজন নিয়া আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০-১২জন লোক আহত হয়।’ 

    তবে এ বিষয়ে জানতে অপর পক্ষ নূর মিয়াসহ তাদের কাউকে যোগাযোগ করে পাওয়া যায়নি।

    মৌডুবি ইউপি চেয়ারম্যান রাসেল মাহমুদ বলেন, ‘ইউপি সদস্য ইলিয়াস গাজীর ভাই একটা ছেলের কাছে ৬ হাজার টাকা পেত। এটা চাওয়া নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। পরে একটি দরখাস্ত হয়েছে। এই নাকি মূল সূত্রপাত। ইলিয়াস গাজী আমাকে ফোনে সংঘর্ষের বিষয় জানায়। আমি গিয়ে পরিস্থিতি শান্ত করি।’

    এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার বিষয়ে আমি একটু জেনে নেই। পুলিশ পৌঁছানোর পর জানতে পারব।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ