ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় আশ্রায়নের নির্মাণাধীন ঘর পরিদর্শন 

     মঠবাড়িয়ায় আশ্রায়নের নির্মাণাধীন ঘর পরিদর্শন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন ঘর পরিদর্শণ করেন উপজেলা প্রশাসন। 

    বুধবার (১৫ জুন) সকালে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের নির্মাণাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় দ্বিতীয় পর্যায়ের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন উপজেলা সহকারি কমিশণার (ভূমি), সাখাওয়াত জামিল সৈকত। 

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন জানান, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ঘর দেয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী এলাকায় নির্মিত ৯০ টি ঘর আগামী ৩০ জুন হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে শুভ উদ্বোধনের পর পরিবার গুলোর হাতে দুই শতক জমির দলীল ও ঘরের চারি অনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে। এর আগেও ওই একই এলাকায় ৩০ টি পরিবারে মাঝে ঘর হস্তান্তর করা করা হয়েছে। এ ঘর গুলোকে ঘিরে রয়েছে অত্যান্ত মনোরম পরিবেশ। থাকছে নিরাপদ পানীর ব্যবস্থা। প্রতিটি ঘরে ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫‘শ টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ