ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • প্রবাসী হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

    প্রবাসী হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে এক সৌদি প্রবাসী হত্যা মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

    দণ্ডপ্রাপ্তরা হলো, বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির আবুল কালামের ছেলে মো.মিলন (৩৫) ও তার ভাই পলাশ ওরফে জাম্বু (৩৫) এবং  একই গ্রামের কাজী বাড়ির মো.আলীর ছেলে শেখ ফরিদ (২৭) আব্দুল মান্নান (২৮)।

    বুধবার (১৫ জুন) বেলা ১১টায়  নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো.ফখরুল উদ্দিন এ রায় দেন।
     
    মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলার ছয়ানী ইউনিয়নের বেপারী বাড়ির আবুল বাশার ও পলাশ ওরফে জাম্বুদের মধ্যে বাড়ির মধ্যে বিল্ডিং নির্মাণকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। পরে বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর পলাশ ও তাদের ভাগনেরা একই বাড়ির বাশারের নির্মাণাধীন বিল্ডিংয়ের বেইচের মাঠি ভরাট করতে শুরু করে। এ সময় নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক বাশার বাধা দিলে একই বাড়ির মিলন,জাম্বু, ও তাদের ভাগনে শেখ ফরিদ ও মান্নানসহ তাদের সাঙ্গপাঙ্গরা বাশারের ছোট ভাই সৌদি প্রবাসী মহিউদ্দিনকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ১৩জনকে আসামি করে ২০১৫ সালের ১ মার্চ  বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।  

    বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান টিংকু বিষয়টি নিশ্চিত করেন।  তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় এ মামলার  সাজাপ্রাপ্ত তিন আসামি  পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল আসামি পলাশ ওরফে জাম্বু । রায় ঘোষণা শেষে পুনরায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে এ মামলরে ৯ আসামিকে বেকুসুর খালাস দেয় আদালত।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ