ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • লক্ষ্মীপুরে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    লক্ষ্মীপুরে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে আহসান উল্যাহ নামে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

    বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। 

    এসময় সুমন নামে এক দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে বলে জানা যায়। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদ, জাকির হোসেন, রিপন, নিশান, কামাল ও আলমগীর।

    নিহত আহসান উল্যাহ সদরের বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা, ফল বিক্রেতা ও আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
    আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জুলাই রাতে পোদ্দার বাজারস্থ হাবিবুল্লাহর দোকান থেকে ফল বিক্রি শেষে বাড়িতে যাচ্ছিলেন আহসান। পথিমধ্যে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে মো. আলম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ২০১৫ সালে ২৬ জুন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই মামলায় সাত জনের যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় দেন বিচারক।

    লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ