ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাউফলে বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের ওপর হামলা

    বাউফলে বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল মো. প্রিন্স (১৭) নামে এক বখাটে । একপর্যায়ে ওই ছাত্রী ও তার ভাই-বোনকে নিয়ে অশালীন ভাষায় টিকটক বানিয়ে ওই কিশোর সামাজিক যোগাগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এর প্রতিবাদ করায় গত বুধবার সন্ধ্যার দিকে ওই কিশোরীর বড় ভাইয়ের (১৯) ওপর হামলা চালায় প্রিন্সের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল। এতে একজনের ডান হাতের একটি আঙুল ভেঙে গেছে। 

    ওই কিশোরীরর বাবা অভিযোগ করেছেন, গত তিন মাস ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল বখাটে প্রিন্স। দুই-তিন আগে সে (প্রিন্স) তার দুই মেয়ে ও ছেলেকে উদ্দেশ্য করে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে গতকাল বুধবার সকালে তাঁর কলেজ পড়ুয়া ছেলে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরকে (প্রিন্স) ডেকে নিয়ে শাসিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয় প্রিন্স। বুধবার সন্ধ্যার দিকে কালাইয়া সরকারি পুকুর পাড়ে তাঁর ছেলে ও ছেলের তিন বন্ধু মিলে কথা বলছিল। একপর্যায়ে প্রিন্সের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁর ছেলের ওপর হামলা চালায়। ওই সময় তাঁর ছেলের এক বন্ধুর (তামিম) ডান হাতের একটি আঙুল (কনিষ্ঠ) ভেঙে যায়। 

    ওই কিশোরীরর বাবা আরও অভিযোগ করেছেন,তিনি এবং তাঁর পরিবার মেয়ের শিক্ষাজীবন নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছেন। মানসম্মানের ভয়ে চুপ ছিলেন। এখন সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তিনি আইনের আশ্রয় নিবেন। এ বিষয়ে প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর বাবা কালাইয়া গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন বলেন,‘ এ বিষয়ে তিনি কিছুই জানেন না।’ 

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কিশোরীর অভিভাবককে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ