ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেফতার

    ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনায় আবারও পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মহানগরীর খানজাহান আলী থানার বাজার এলাকায় এক যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের অভিযোগে স্বদেশ বালা নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার( ১৭ জুন) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। স্বদেশ বালা আড়ংঘাটা থানায় পুলিশ কনস্টেবল (কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত ছিলেন।  

    পুলিশ সূত্র জানায়, স্বদেশ বালা নিজেকে অবিবাহিত দাবি করে ভুক্তভোগী যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে স্বদেশ বালা অস্বীকৃতি জানায়। গত ১৫ জুলাই খানজাহান আলী থানা থেকে আড়ংঘাটা থানায় বদলি হন স্বদেশ বালা। এদিকে শুক্রবার খানজাহান আলী থানায় ওই যুবতী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানা পুলিশের উপ-পরিদর্শক রেজোয়ানুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর তাৎক্ষনিক স্বদেশ বালাকে গ্রেফতার করা হয়েছে।

    উল্লেখ্য, সর্বশেষ ১৫ মে খুলনার কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ওইদিনই কলেজ ছাত্রী বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ৮ জুন বহুল আলোচিত ক‌লেজ ছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ