ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মঠবাড়িয়ায় পরকিয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা: স্বামী গ্রেপ্তার 

    মঠবাড়িয়ায় পরকিয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা: স্বামী গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকিয়ার জেরে স্বামীর সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে শিমু বেগম (২৭) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করে। 

    এ ঘটনায় নিহতের ভাই  আনোয়ার পারভেজ বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের স্বামী শহিদুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে গত ২৫ মে  রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছেন।

    আনোয়ার পারভেজ উপজেলার শাখারীকাঠি গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে ও অভিযুক্ত শহিদুল ইসলাম পশ্চিম মিঠাখালী গ্রামের সামসের হাওলাদারের ছেলে। শহিদুল- শিমু দম্পতি দুই সন্তানসহ বড় মাছুয়া ভাড়া বাসায় বসবাস করতেন।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শহিদুল ইসলাম বিভিন্ন সময় অজ্ঞাত নারীদের সাথে মোবাইল ফোনে প্রেমালাপ করতে। এ নিয়ে প্রায় প্রতিনিয়ত তাদেও মধ্যে পারিবারিক ঝগড়া লেগেই থাকতো এসময় শহিদুল স্ত্রী শিমুকে মারধর করতো। গত মঙ্গলবার (২৪ মে) রাতে একই ঘটনায় ওই ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতেই  গৃহবধূ শিমুর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, শিমু বেগম নিহতের ঘটনায় তার ভাই আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছন। এ ঘটনায় নিহতের স্বামী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ