ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • দেড় মাসের নববধূ ৪ মাসের অন্তঃসত্ত্বা!

    দেড় মাসের নববধূ ৪ মাসের অন্তঃসত্ত্বা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র দেড় মাস হয়েছে বিয়ে হয়েছে। এরই মধ্যে জানা গেলে নববধূ চার মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের কাছ থেকে এমন কথা শুনে হতভম্ব স্বামী গেলেন পুলিশের কাছে। স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে।

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পারিবারিকভাবে ওই যুবকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক আত্মীয়ের মাধ্যমে পাত্রীর খোঁজ পায় তার পরিবার। পরে উভয় পরিবারের সম্মতিতে ওই পাত্রীর সঙ্গে তার বিয়ের দিনক্ষণও ঠিক হয়। নির্ধারিত দিনে বিয়েও হয় দুজনের।

    বিয়ের প্রথম দেড়মাস সুখে-শান্তিতেই সময় কাটছিল নবদম্পতির। বিপত্তি ঘটে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে। হঠাৎই একদিন নববধূর পেটে ব্যথা শুরু হয়। অসহ্য যন্ত্রণায় কার্যত ছটফট করতে শুরু করেন তিনি।

    এরপর ওই নববধূকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তার কী সমস্যা হয়েছে তা জানতে নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক। এর মধ্যে আলট্রাসনোগ্রাফির প্রতিবেদন পেয়ে সবাই হয়ে যান। কারণ, মাত্র দেড় মাসের বিবাহিত এ নারী চার মাসের অন্তঃসত্ত্বা!

    কীভাবে এমন কাণ্ড ঘটল তা বুঝতেই পারছেন না নববধূর স্বামী। ওই নববধূর শ্বশুরবাড়ির লোকজনও এ নিয়ে আছেন ধোঁয়াশায়। গৃহবধূর বাপের বাড়ির লোকজনকে পুরো বিষয়টি জানিয়েছেন তার স্বামী। মেয়ে যে অন্তঃসত্ত্বা, সে কথা না গোপন করে বিয়ে দেওয়া হয়েছিল বলেই দাবি ওই যুবকের। নববধূ এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানার শরণাপন্ন হন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ