ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ওয়ানডেতে ৫০০ রানও আর অসম্ভব নয়

    ওয়ানডেতে ৫০০ রানও আর অসম্ভব নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বরেকর্ড গড়েও মাত্র ২ রানের জন্য দারুণ একটি মাইলফলক ছোঁয়া হলো না ইংল্যান্ডের। ক্রিকেটবিশ্বের অপেক্ষাও বাড়ল। 

    শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪৯৮ রান করেছিল ইংল্যান্ড, যা ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান। আগের বিশ্বরেকর্ড ৪৮১ রানও ছিল ইংল্যান্ডেরই।

    তবে মাত্র ২ রানের জন্য ওয়ানডেতে ৫০০ রানের ইনিংস দেখার অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো।

    ওয়ানডেতে চার শর ওপর ইনিংস আছে ২১টি। সুতরাং চার শতাধিক রান করাও ৫০ ওভারের ফরম্যাটে এখন সহজ হয়ে যাচ্ছে। তাহলে ৫০০ কেন হবে না? গতকালের ম্যাচে ৪৮তম ওভারের তিন বলে রান না আসায় অপেক্ষা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ম্যাচটিতে ৭০ বলে ১৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলা বাটলার মনে করেন, ওয়ানডেতে দ্রুতই হয়তো ৫০০ রানের ইনিংস দেখা যাবে।  তবে কাজটা যে কঠিন, সেটিও মনে করিয়ে দিয়েছেন বিধ্বংসী এই ব্যাটার।

    বাটলার বলেছেন, 'আমরা চেষ্টা করি নিত্য সীমানা ছাড়িয়ে যেতে, খেলাটাকে সামনে এগিয়ে নিতে এবং গতিময় করতে। আজকে যারা খেলেছে, সবাই এই চেষ্টাই করেছে। আমরা চেষ্টা করে যাব (৫০০ ছোঁয়ার)। তবে এই চেষ্টা এবং এটা অর্জন করা কঠিন। খুব ভালো ব্যাটিং উইকেটে ও ছোট মাঠে খেলতে হবে। তবে স্কোর যেমনই হোক, সবচেয়ে সেরা ব্যাপার হলো দল হিসেবে যে মানসিকতা আমরা দেখিয়ে চলেছি। আমরা চেষ্টা করছি এটা ভালো থেকে আরো ভালো করতে এবং মাঠে নেমে আরো আগ্রাসী ও সাহসী হতে। '


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ