ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • সাপের কামড়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

    সাপের কামড়ে অন্তঃসত্ত্বার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার বেড়া উপজেলায় সাপের কামড়ে সুলতানা খাতুন (২৩) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুলতানা খাতুন ওই গ্রামের শাহানুর প্রামাণিকের স্ত্রী।

    নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুলতানা গরুর গোয়ালে ঘাস দিতে গেলে বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন প্রথমে তার পা বেঁধে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ ঝাড়ফুঁক করার পরে তিনি বিষ নামাতে ব্যর্থ হন।

    পরে তিনি অন্য কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সন্ধ্যার দিকে বেড়া সওদাগরপাড়ায় আরেক সাপুড়ের কাছে নিয়ে গেলে তিনিও অনেকক্ষণ ঝাড়ফুঁক করেন। পরে ব্যর্থ হয়ে বলেন রোগী মারা গেছে।

    একপর্যায়ে পরিবারের লোকজন রাত সাড়ে ৯টার দিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। নিহত সুলতানার চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার স্বজনরা।

    এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেজাউল হামিদ জানান, রোগীর পরিবার রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। আমাদের কিছু করার ছিল না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ