ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

সৌদি পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ থেকে হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় সাড়ে ২০ হাজার যাত্রী। শনিবার (১৮ জুন) রাত ২টা পর্যন্ত ২০ হাজার ৪৪১ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত ৫৫টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩১টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি ও ফ্লাইনাসের ৫টি।  দেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৫৬ জন। 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন