ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • মহানবীকে অপমান করায় শিখ উপাসনালয়ে হামলা

    মহানবীকে অপমান করায় শিখ উপাসনালয়ে হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে মহানবী হযরত মুহাম্মদকে  (সা.) অপমান করার বদলা হিসেবে আফগানিস্তানের রাজধানী কাবুলের শিখ উপসানলয়ে হামলা চালানো হয়েছে। এমন দাবি করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

    চলতি মাসের শুরুতে মহানবী সম্পর্কে বিজেপি নেতা নুপুর শর্মার মন্তব্যের কারণে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।  

    আইএসের পক্ষ থেকে বলা হয়,  তাদের একজন যোদ্ধা কাবুলে হিন্দু ও শিখ মুশরিকদের একটি মন্দিরে প্রবেশ করে গার্ডকে হত্যা করে। পরে তার মেশিনগান এবং হ্যান্ড গ্রেনেড দিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর গুলি চালায়। এ ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

    গুরুদুয়ারায় কমপক্ষে ৩০ জন পুণ্যার্থী অবস্থান করছিলেন উল্লেখ করে তালেবান সরকারের এক মুখপাত্র জানান, আক্রমণকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে যাচ্ছিল। লক্ষ্যে পৌঁছার আগেই তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শিখ সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন। এছাড়াও হামলাকারীদের একজনকে হত্যা করা হয়েছে।

    হামলার শিকার গুরুদুয়ারাটি ছিল কাবুলের একমাত্র শিখ উপাসনালয়। সত্তরের দশকের আফগানিস্তানে প্রায় এক লাখ শিখ ছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন মাত্র কয়েক শ’তে নেমে এসেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ