ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • বালু ব্যবসা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ১২

    বালু ব্যবসা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়েছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে। 

    স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত মাসে এই নিয়ে তাদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

    এর জের ধরে সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

    হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষ থেমে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ