ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

    তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়ার দেশ তাইওয়ানে বেশ শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২০ জুন) ছয় মাত্রার একটি ভূমিকম্প দেশটির পূর্ব উপকূলে আঘাত হানে।

    ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সমগ্র দেশজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেতে সবগুল ভবন কেঁপে ওঠে।

    তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ছয় দশমিক আট কিলোমিটার। এটির কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টি দ্বীপে, যেখানে মানুষের বসাবাস অনেকটা কম।

    দেশটি প্রকৃতপক্ষে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় বেশ ভূমিকম্প প্রবণ। এর আগে ২০১৬ সালের এক ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলের শতাধিক মানুষের মৃত্যু হয়। এছাড়াও ১৯৯৯ সাল সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ