ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার: সুন্দরব‌নে অবমুক্ত 

    ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার: সুন্দরব‌নে অবমুক্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে ১৫ ফুট লম্বা ২০ কেজির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

    রোববার (১৯ জুন) সকালে শরণখোলা উপজেলার বন সংলগ্ন গ্রামের মোদাচ্ছের ধলাইয়ের বাড়ির ডোবা থেকে ইলিশের জালে জড়ানো অজগর সাপটিকে উদ্ধার করে সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে বনবিভাগের সহায়তায় এটি বেলা ১১ টার দিকে অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। 

    সাপটি ধরা পড়ার আগে ওই গৃহস্থের তিনটি মুরগী খেয়ে ফেলে বলে জানা যায়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান,  উদ্ধারকৃত অজগরটি ১৫ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২০ কেজি। স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করে শরণখোলা ফরেস্ট অফিসে নিয়ে আসে। পরে বনরক্ষীদের সহায়তায় সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয় ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ