ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পায়রা পাড়ে মিলছে বড় ইলিশ

    পায়রা পাড়ে মিলছে বড় ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর পায়রা পাড়ে দেখা মিলছে বড় ইলিশের। আকার ভেদে এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পায়রার সুস্বাদু ইলিশ। এছাড়াও এখানে পোয়া, আইড়, পাঙ্গাশ, শিলইলসহ নদী এবং সাগরের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।

    রোববার (১৯ জন) রাতে পায়রা পাড়ে গিয়ে দেখা যায়, বড় সিলভারের পাত্রে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সাইজের ইলিশ। আকার ভেদে বিভিন্ন ধামে বিক্রি হচ্ছে ইলিশ। বেশি দাম হলেও পাড়ে আসা মাত্রই মাছগুলো কিনে নিচ্ছেন ক্রেতারা।


    মাছ কিনতে আশা পটুয়াখালী শহরের আদালত পাড়া এলাকার বাসিন্দা এনায়েতুর রহমান বলেন, মাঝে মধ্যে মাছ কিনতে এখানে আসি। তাজা মাছ পাওয়া গেলেও দাম কিছুটা বেশি।

    সেখানকার মাছ বিক্রেতা জালাল ফকির জানান, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় জেলেরা শুধু পায়রা নদীতে মাছ ধরছে। মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। তবে এর পরও ভালো মানের মাছ কিনতে সবাই পায়রা পাড়েই আসেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ