ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • দিনাজপুরে ধানখেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    দিনাজপুরে ধানখেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুন) দিনাজপুরের সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোর্ডহাটের দক্ষিণে একটি ধানখেতে এক যুবকের গলাকাটা লাশ করেছে পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোর্ডহাটের দক্ষিণে একটি ধানখেতে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। পরে লোকজন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

    আস্কপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার সকালে স্থানীয়রা ধানখেতে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

    কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. সেলিমুর রহমান জানান, ৯৯৯ এ সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি।তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের দিকে সিআইডির একটি তদন্ত দল রওয়ানা হয়েছে। তারা এসে পৌছলেই লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ