ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

পদ্মা সেতুর দুই প্রান্তে থানা উদ্বোধন কাল

পদ্মা সেতুর দুই প্রান্তে থানা উদ্বোধন কাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পদ্মা সেতুর দুই প্রান্তে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা’ এবং ‘পদ্মা সেতু উত্তর থানা’ স্থাপন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ দুই থানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার আওতায় থাকবে মুন্সিগঞ্জের মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন। সেতুর জাজিরা পয়েন্টে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতায় থাকবে শরীয়তপুরের পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আজ সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত সভাশেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আহমুদ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন