ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • শিক্ষাপ্রতিষ্ঠান চালুর দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

    শিক্ষাপ্রতিষ্ঠান চালুর দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
    শিক্ষাপ্রতিষ্ঠান চালুর দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার  দাবিতে  মানববন্ধন  করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশালের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ সোমবার বেলা ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। স্বাস্থ্য বিধি মেনে অতিবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

    মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী মো: আলামিন বলেন, প্রায় ১৪ মাস যাবৎ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই দীর্ঘ সময়ে আমরা শুধু ক্যাম্পাস নয় একাডেমিক পড়াশোনা থেকে অনেকটা দূরে। এরমধ্যে অনলাইন ক্লাসের নামে আমাদের সঙ্গে শুধুই প্রহসন করেছে আমাদের শিক্ষকেরা।

    ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ আহমেদ বলেন, দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের যে ক্ষতি হচ্ছে তা থেকে উত্তরণে সরকার কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না। তাই আমাদের দাবি দ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক।

    গণিত বিভাগের জিয়াউল হক জিহাদ বলেন, দেশের কোনো কিছু বর্তমানে বন্ধ নেই শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম শুরু করা সময়ের দাবি। অন্যথায় দেশের লাখ লাখ শিক্ষার্থীর জীবনে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

    উল্লেখ্য, করোনা সংক্রমণের জন্য গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ