ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

করোনায় দ্বিতীয়বার আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী

করোনায় দ্বিতীয়বার আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে সরকারি কর্মচারী হাসপাতালে নমুনা জমা দেয়া হয়। পরে আরটি-পিসিআর টেস্টে প্রতিমন্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি বলেন, বর্তমানে করোনার উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন প্রতিমন্ত্রী।

এর আগে গত ২৭ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন