ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • অশ্বিন-হোল্ডারকে হটিয়ে জাদেজার কাছে সাকিব

    অশ্বিন-হোল্ডারকে হটিয়ে জাদেজার কাছে সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। তারকা এই ক্রিকেটারের সামনে এখন শুধুই ভারতের রবীন্দ্র জাদেজা।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়ায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটিংয়ে দারুণ করেন সাকিব। দুই ইনিংসেই তিনি হাফসেঞ্চুরির দেখা পান। যেখানে প্রথম ইনিংসে ৫১ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৩ করেন।

    সাকিবের দুই ধাপ উন্নতিতে পেছনে পড়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও ক্যারিবীয় জেসন হোল্ডার।

    এর আগে ২০১১ সালের ডিসেম্বরে সাকিব প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন। পরবর্তীতে দারুণ পারফরম্যান্সে এই পজিশনের আশপাশই থেকেছেন।

    বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬। তবে ৩৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জাদেজাদে টপকাতে হলে আরও অনেক দূর যেতে হবে।

    এদিকে ব্যাটিং র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। ১৪ ধাপ এগিয়ে তিনি ৩২তমস্থানে জায়গা করে নিয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

    অ্যান্টিগা টেস্টে এক ইনিংসে ৫ উইকেটসহ ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া কেমার রোচ ৪ ধাপ এগিয়ে আটে চলে গেছেন। টেস্টে বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ